অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ হামমুক্ত দেশের মর্যাদা হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়াতেমালা অজ্ঞাত সৈনিকের সমাধিতে হেগসেথের সফরসঙ্গীদের ভর্ৎসনা করলেন প্রহরী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পরও সিনেটে রিপাবলিকান নেতা পুনর্নির্বাচিত জন থুন ঝড় ‘চার্লস’: পর্তুগালে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে স্কুল বন্ধ আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামে আরআরএফ এসপির দুটি ফোন জব্দ নিরাপত্তাশঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি এনভিডিয়া ও সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীর মামলা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল
হোম › রাজনীতি › সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল

সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 43
সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

সারের ডিলার নিয়োগে সরকারি দলের সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ তোলেন।

কৃষিমন্ত্রী আমিন উর রশীদের কাছে সম্পূরক প্রশ্নে কয়েকটি সংবাদের শিরোনাম পড়ে শোনান হাসনাত। তিনি বলেন, “সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী।” তাঁর দাবি, ঠাকুরগাঁওয়ে ৩১ জন সারের ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।

সংরক্ষিত নারী আসনের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগে সুপারিশের অভিযোগ তোলেন তিনি। হাসনাত বলেন, “কোনো কোনো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ১৫টি ইউনিয়নের দায়িত্ব পেয়েও ৩০টি ইউনিয়নে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন।” সারের ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, তা জানতে চান তিনি।

হাসনাতের বক্তব্যের সময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েক দফা হট্টগোলের মধ্যে বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান, সরকারি দলের সদস্যরাও হইচই করেন। সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার সদস্যদের শান্ত হয়ে বসার অনুরোধ জানান।

ছবি: সংসদে বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

লিংক কপি হয়েছে ✓
নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির ◷ ১৮ মিনিট আগে সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়াদের বিদায় করা যেত না: স্পিকার ◷ ২৭ মিনিট আগে নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদ ◷ ২৭ মিনিট আগে কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ◷ ৫৯ মিনিট আগে পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের ◷ ২৩ ঘণ্টা ২৫ মিনিট আগে