Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে ‘ওরা তোমাকে মেরে ফেলবে’: প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীবকে বলেছিলেন সোনিয়া, প্রকাশিত হলো আত্মকথা ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি, শৌচাগারের আয়নায় লেখা বার্তা ঘিরে আতঙ্ক
হোম › রাজনীতি › বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৪৯ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 27
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের
NYVB
ডেস্ক রিপোর্ট

দেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের যে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলেছেন, তা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ বক্তব্য দেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অস্থিরতা উসকে দেওয়া হচ্ছে এবং ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠক হয়েছে। তবে তিনি কোনো দল বা সংস্থার নাম উল্লেখ করেননি।

জবাবে শফিকুর রহমান প্রশ্ন তোলেন, কোন দলকে ইঙ্গিত করা হচ্ছে। তিনি বলেন, এমন অভিযোগ তোলা হলে তার প্রমাণ দিতে হবে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা না করার ঘোষণা দিয়েছিলেন; অনুশোচনা ছাড়া এমন ক্ষমা গ্রহণযোগ্য নয়। শফিকুর রহমান এর প্রতিবাদ জানিয়ে বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমার কথা বলেননি, বক্তব্যের ভিডিও এখনও আছে।

সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি-অক্টোবরে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হন, ২০২৬ সালের একই সময়ে তা ১২ জনে নেমেছে। জবাবে শফিকুর রহমান বলেন, সংখ্যা শূন্যে নামলে তিনি আরও প্রশংসা করবেন, কারণ প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ।

ছবি: সংসদ টেলিভিশনের ভিডিও থেকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌজন্যে)

লিংক কপি হয়েছে ✓
সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল সারের ডিলার নিয়োগে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ তুললেন হাসনাত, সংসদে হট্টগোল ◷ ২ ঘণ্টা ৬ মিনিট আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার ◷ ৫ ঘণ্টা ৩৯ মিনিট আগে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ৫ ঘণ্টা ৪৪ মিনিট আগে শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ◷ ৮ ঘণ্টা ৫ মিনিট আগে নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের ◷ ৮ ঘণ্টা ২৬ মিনিট আগে জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◷ ৮ ঘণ্টা ২৮ মিনিট আগে