Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তারেক রহমানের নিউইয়র্ক সফর শেষে বিএনপির ভেতরের চিত্র ক্ষমতার পালাবদলের পর বিএনপির চারপাশে নতুন মুখ মহেশখালীতে বৈরী আবহাওয়া, কমেছে LNG সরবরাহ; জাতীয় গ্রিডে গ্যাস সংকটের আশঙ্কা জাতিসংঘের বাইরে বিক্ষোভ, সুসান সারান্ডনসহ শতাধিক আটক ট্রাম্প-শি বৈঠক শেষ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতি আরও বাড়ল হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় তেহরান জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ মৌলভীবাজার বাসী; প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিং শ্রীমঙ্গলে বসতঘরে ঢুকে পড়া পদ্ম গোখরা সাপ উদ্ধার নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।
হোম › শিক্ষা › সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 4
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।


গত মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী ৫ই অক্টোবর "বিশ্ব শিক্ষক দিবস" উদযাপন এর প্রস্তুতি হিসেবে এই গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সিলেট বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সেরাদের তালিকায় সর্বোচ্চ ৯২ নম্বর অর্জন করে প্রথম স্থান আঁকড়ে ধরে রেখেছেন তিনি। দীর্ঘ শিক্ষক জীবনে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসার ফলেই তাঁর এই বিভাগীয় স্বীকৃতি মিলেছে।


একজন সফল শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি লতিফা নিলুফার পাপড়ির রয়েছে বহুমুখী সাহিত্যিক প্রতিভা। তিনি একাধারে একজন কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর বেশ কয়েকটি গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সৃজনশীল লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সংবাদপত্রে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখে থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও গঠনমূলক লেখার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে।


ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুবের সহধর্মিনী। শিক্ষা ও সাহিত্যের এমন একটি সৃষ্টিশীল পরিমণ্ডলে থেকে তিনি সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা পালন করে চলেছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে মৌলভীবাজার জেলা তথা পুরো সিলেট বিভাগের শিক্ষক সমাজ এবং সাহিত্যপ্রেমী মহলে আনন্দের জোয়ার বইছে। বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁর এই অর্জন পুরো প্রাথমিক শিক্ষা খাতকে আরও বেশি গৌরবান্বিত করেছে। তিনি সকলের সহযোগিতা ও সহমর্মিতায় আরও একধাপ এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেন।