অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › শিক্ষা › প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত

প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 85
প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে দাপ্তরিক শিষ্টাচার লঙ্ঘন করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক প্রধান শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও মারধরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি দপ্তরের ভেতরে ঢুকে এই বর্বর হামলার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার বিকেলে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হকের অফিস কক্ষে এই অনভিপ্রেত দুঃখজনক ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মিঞা মোহাম্মদ শহীদুল রহমান। তিনি উপজেলার দামিয়া আধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও অফিস আদেশ সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন বিকেলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের কক্ষে দাপ্তরিক কাজে অবস্থান করছিলেন প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমান। এ সময় সহকারী শিক্ষক জসিম উদ্দিন আকস্মিক ওই কক্ষে প্রবেশ করেন।

কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে লক্ষ্য করে উগ্র ভাষায় বলেন, ‘আমি স্কুলে যাই বা না যাই– তা তুই দেখার কে?’—এই কথা বলেই তিনি চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের ওপর এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল, ঘুসি ও লাথি মারতে থাকেন। হামলায় প্রধান শিক্ষক রক্তাক্ত অবস্থায় অফিস কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন।

এ সময় কক্ষে উপস্থিত সহকারী শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

নজিরবিহীন এ ঘটনার খবর পেয়ে আহত প্রধান শিক্ষককে দেখতে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হাসান। তিনি এ ধরনের আচরণকে অত্যন্ত দুঃখজনক, অগ্রহণযোগ্য ও শৃঙ্খলাবহির্ভূত বলে মন্তব্য করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সরকারি দপ্তরে ঢুকে একজন প্রধান শিক্ষকের ওপর এমন হামলা পুরো শিক্ষক সমাজ ও প্রশাসনিক শৃঙ্খলার প্রতি আঘাত।’ ঘটনাটির পরপরই তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছিল।

সরকারি দপ্তরের প্রশাসনিক কক্ষে সংঘটিত এমন ন্যক্কারজনক ঘটনায় মৌলভীবাজারের সচেতন মহল ও স্থানীয় শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

লিংক কপি হয়েছে ✓