অনলাইন | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের ৯২তম জন্মদিন আজ তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে উত্তাপ, বিক্ষোভের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ? ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে কাল লড়াই ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক সন্ধিক্ষণে কলকাতায় ৯ বাংলাদেশির মৃত্যু, দমকল সদর দপ্তরের পাশের হোটেলেই ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতের ইতিবাচক বার্তা, সর্বোচ্চ সম্মানের আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে ফের কূটনৈতিক অচলাবস্থা, আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই ঘুমের ব্যাঘাত, ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ; মা আটক প্রথম দিনেই পিংক বাসে বলাকা বাসের ধাক্কা, জরিমানা মুক্তির আগেই বিশ্ববাজারে ঝড় তুলছে রণবীরের ‘রামায়ণ’, চীনে ট্রেলার পেরোল ১০ লাখ ভিউ এয়ারটেলের ১৬ বছরের অধ্যায়ের ইতি, নতুন নাম ‘সার্কেল’ মুখের দুর্গন্ধের কারণ কী? অবহেলা নয়, জেনে নিন সম্ভাব্য কারণ ও প্রতিকারের উপায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মাহিদুল আনকন
হোম বাংলাদেশ ঘুমের ব্যাঘাত, ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ; মা আটক

ঘুমের ব্যাঘাত, ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ; মা আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৮ আগস্ট, ২০২৬ 13
ঘুমের ব্যাঘাত, ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ; মা আটক

নোয়াখালী প্রতিনিধি ||


নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক নবজাতককে পানিভর্তি প্লাস্টিকের ড্রামে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। পুলিশের দাবি, শিশুটির অতিরিক্ত কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাতের কারণে ক্ষুব্ধ হয়ে মা তাকে ড্রামের পানিতে ফেলে দেন। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (১৯) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


সন্ধ্যার পর নিখোঁজ নবজাতক


মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার (১৭ আগস্ট) রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নবজাতক সৌরভ হোসেন ও ফাতেমা বেগমের সন্তান। গত ৪ আগস্ট শিশুটির জন্ম হয়। সোমবার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা হঠাৎ শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।


শিশুটির বিষয়ে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসা করলে তিনি একেক সময় একেক ধরনের কথা বলতে থাকেন। প্রথমে তিনি দাবি করেন, কেউ তাকে মাথায় আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে। পরে আবার বলেন, শিশুটিকে ‘জিনে’ নিয়ে গেছে। তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তারা বাড়ির আশপাশে শিশুটিকে খুঁজতে শুরু করেন।


ড্রামের পানিতে মিলল শিশুর মরদেহ


খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রাখা একটি প্লাস্টিকের ড্রামের পানিতে নবজাতকের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।


পরে খবর দেওয়া হলে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে হেফাজতে নেওয়া হয়।


পুলিশের জিজ্ঞাসাবাদে মায়ের বক্তব্য


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা তার সন্তানকে ড্রামের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, ফাতেমা জানিয়েছেন, নবজাতকটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং এতে তার ঘুমের ব্যাঘাত ঘটত। ঘুমাতে না পারার কারণে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুটিকে পানিভর্তি ড্রামের মধ্যে ফেলে দেন।


তবে তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পরিস্থিতি ছিল কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


দাম্পত্য কলহের কথাও সামনে এসেছে


স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফাতেমা ও সৌরভের বিয়ে হয় ২০২৫ সালের নভেম্বরে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। তবে এই পারিবারিক বিরোধ নবজাতকের মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা তদন্তের বিষয়।


তদন্ত করছে পুলিশ


পুলিশ জানিয়েছে, নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। শিশুটির পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মাত্র দুই সপ্তাহ বয়সী একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায় নির্ধারণে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


-নিউ ইয়র্ক ভয়েস বাংলা