অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
হোম › রাজনীতি › সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 15
সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি'র নেতা মইনুল হক বকুল। মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারা যুক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে দুইবারের সাবেক সংসদ সদস্য (১৯৯৬ ও ২০০১) এম এম শাহীন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক। একসময়ের জাসদ ছাত্রলীগের কর্মী শাহীন ১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপিতে যোগদেন। তিনি কেন্দ্রীয় যুবদলের কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপি'র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি'র ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রথম এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের জাতীয় নির্বাচনে জোট থেকে মৌলভীবাজার-২ আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হলে তৎকালীন কুলাউড়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জামায়াতের ডা. শফিকুর রহমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

এম এ শাহীন তার বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের এর পর তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট এ একটি স্টেটাস দেন;

‘মারহাবা! এবার দ্বিতীয় মামলা!!’—আজমল আলী শামীম হত্যা মামলা নিয়ে সাবেক এমপি এম এম শাহীন

কুলাউড়ার সাবেক ছাত্রদল নেতা মরহুম আজমল আলী শামীম হত্যা মামলায় নিজের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। নিহত আজমল আলী শামীমের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় নিজের ফেসবুক স্ট্যাটাসে ‘মারহাবা! এবার দ্বিতীয় মামলা!!’ শিরোনামে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই সংসদ সদস্য।

এম এম শাহীনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

মারহাবা! এবার দ্বিতীয় মামলা!!

নির্মম হত্যাকাণ্ডের শিকার তৎকালীন ছাত্রদলের সংগ্রামী নেতা মরহুম আজমল আলী শামীমের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে গতকাল মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মারহাবা!

অথচ ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জুড়ী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল, যার নম্বর ০২/২০১৮।

তখনো আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আন্দোলন-সংগ্রামের সামনের সারিতে সক্রিয় ছিলাম। এমন একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যথাযথ মামলা দায়েরের জন্য আমি নিজেও তাঁর বাবা-মা ও বোনদের বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা তখন মামলা করতে রাজি হননি।

অথচ দীর্ঘ আট বছর পর এখন অভিযোগ করা হচ্ছে, আমি নাকি নৌকার প্রার্থী ছিলাম এবং আমার ক্ষমতার দাপটের কারণে তাঁরা তৎকালীন সময়ে মামলা করতে পারেননি!

কী বিস্ময়কর অভিযোগ! ইতিহাস ও বাস্তবতাকে কতটা বিকৃত করলে এমন দাবি করা সম্ভব!

আমি জানি ‘কর্তার হুকুমে কর্ম!’ দীর্ঘ আট বছর পর আমার বিরুদ্ধে এবার দ্বিতীয় মামলা! ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।’

সত্যিই বিচিত্র আমার দেশের রাজনীতি!!!

২০০৭ সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু সেই নির্বাচন স্থগিত হয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। পরে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন বিএনপি'র সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। সেই দলের সভা-সমাবেশ করে ফের আলোচনায় আসেন এম এম শাহীন। ফলে বিএনপি থেকে বাদ পড়েন তিনি। পরে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন শাহীন। তিনি আলোচনায় থাকতেন কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে দল বলল ও ছিল এর মূল কারণ।

এ বিষয়ে এম এম শাহীনের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ◷ ৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক ◷ ৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী ◷ ১৩ ঘণ্টা ৩১ মিনিট আগে কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন ◷ ১৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে সরকারি সফরে পাকিস্তান যাচ্ছেন মৌলভীবাজারের ২ এমপিসহ-৫ সরকারি সফরে পাকিস্তান যাচ্ছেন মৌলভীবাজারের ২ এমপিসহ-৫ ◷ ১৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান ◷ ১৩ ঘণ্টা ৩৪ মিনিট আগে