অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়
হোম › রাজনীতি › ভারতে বসে টোকাই দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আওয়ামী লীগ: রিজভী

ভারতে বসে টোকাই দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আওয়ামী লীগ: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 61
ভারতে বসে টোকাই দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আওয়ামী লীগ: রিজভী

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেখান থেকে ভিডিও বার্তা ও বিভিন্ন নির্দেশনা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মাধ্যমে দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দেশে কয়েকজন টোকাইকে ব্যবহার করে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশের গাড়িতে বোমা হামলা ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।

আওয়ামী লীগের অতীত রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর হিসেবে আখ্যায়িত করেছিল আওয়ামী লীগ।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেবে না বিএনপি।

রিজভীর এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓