অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়
হোম › বাংলাদেশ › হাকর নদী রক্ষায় বেনাপোলে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু

হাকর নদী রক্ষায় বেনাপোলে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 13
হাকর নদী রক্ষায় বেনাপোলে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।

নদী রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

বুধবার সকাল থেকেই বেনাপোল পৌর এলাকার পুরাতন সাঁকো, বাহাদুরপুর রোড সংলগ্ন হাকর নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোগী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এতে অংশগ্রহণ করেন বেনাপোল ক্রীড়া একাডেমি, বেনাপোল বাইকারহুড, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।

এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, “হাকর নদী বেনাপোলবাসীর ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে নদীটি আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। এই নদীকে বাঁচাতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বেনাপোলের পরিবেশ ও নদী রক্ষায় আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে অংশ নিয়ে বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদ হাসান বলেন, “হাকর নদী শুধু একটি জলধারা নয়, এটি বেনাপোলের ঐতিহ্য, ইতিহাস ও প্রাণের সঙ্গে জড়িয়ে আছে। একটি নদী হারিয়ে যাওয়া মানে শুধু পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া নয়, এর সঙ্গে হারিয়ে যায় এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য। আমরা চাই, আগামী প্রজন্ম একটি দূষণমুক্ত ও প্রাণবন্ত হাকর নদী ফিরে পাক। এজন্য শুধু বিশেষ দিবসে নয়, সারা বছরই নদী রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে। নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বেনাপোল বাইকারহুড সবসময়ই এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের পাশে থাকবে।”

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নদীতীরবর্তী এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি নদীতে বর্জ্য না ফেলা, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করা এবং পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষও অংশ নেন। তাঁরা হাকর নদী রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নদীটির দখল ও দূষণমুক্ত করতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। #

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত ◷ ১৩ ঘণ্টা ১০ মিনিট আগে গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন ◷ ১৩ ঘণ্টা ৩৮ মিনিট আগে প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প ◷ ১৩ ঘণ্টা ৪০ মিনিট আগে নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত ◷ ১৩ ঘণ্টা ৪১ মিনিট আগে তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় ◷ ১৩ ঘণ্টা ৪১ মিনিট আগে