অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › জাতীয় › হাসিনার ফেরা ঘিরে বোমা-অগ্নিসংযোগ, দেশজুড়ে বিজিবি মোতায়েন: রয়টার্স

হাসিনার ফেরা ঘিরে বোমা-অগ্নিসংযোগ, দেশজুড়ে বিজিবি মোতায়েন: রয়টার্স

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 74
হাসিনার ফেরা ঘিরে বোমা-অগ্নিসংযোগ, দেশজুড়ে বিজিবি মোতায়েন: রয়টার্স

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করে কয়েক শ আধাসামরিক সদস্য মোতায়েন করেছে সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করার কথা উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানায়, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে সরকার এখন পর্যন্ত সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদে আওয়ামী লীগ সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছে, যার শেষ দিন ১৯ নভেম্বর দেশব্যাপী ‘লকডাউন’।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

পুলিশের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কাছে বিক্ষোভের সময় ক্ষমতাসীন বিএনপির এক কর্মী নিহত হন। একই রাতে ঢাকায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাসার বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে এবং গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের বাড়ি ও বিএনপি সমর্থকদের দোকানে আগুন দেওয়া হয়। বুধবার সকালে পিরোজপুরে দুটি বাসে আগুনে এক বাসচালকের সহকারী দগ্ধ হয়ে মারা যান।

গ্রামীণ ব্যাংকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১০ নভেম্বর থেকে ব্যাংকটির অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, এর মধ্যে মঙ্গলবার মধ্যরাতের পর হামলা হয়েছে আরও ১৪টিতে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র নিয়াজ মেহেদী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ নিষিদ্ধ সংগঠনের অন্তত ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার বলেছেন, বিদেশে থাকা আওয়ামী লীগ নেতারা দেশকে অস্থিতিশীল করতে সমর্থকদের উসকানি দিচ্ছেন। সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

রয়টার্স জানিয়েছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বেশির ভাগের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম ◷ ৫০ মিনিট আগে রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার ◷ ৫২ মিনিট আগে মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা ◷ ৫৩ মিনিট আগে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ◷ ৫৪ মিনিট আগে ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল ◷ ৫৬ মিনিট আগে আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◷ ১ ঘণ্টা ৭ মিনিট আগে