অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › বাংলাদেশ › নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 15
নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব থেকে খাজুর যাওয়ার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এরশাদ হোসেন মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

জানা যায়, বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সাথে সাথেই তারা মহাদেবপুর থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তবে স্থানীয়রা জানান শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই শেষ স্থানগুলো দিয়ে রক্ত বের হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, নিহত এরশাদ গতকাল বিকেলে জিগাতলা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর রাতে আর বাসায় ফিরেননি। তারা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশ পড়ে থাকার তথ্যটি তারা জানতে পারেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓