অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › বাংলাদেশ › প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প

প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 104
প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

একসময় নাসিরনগরের প্রতিটি ঘরে ঘরে শোভা পেত বাঁশের তৈরি ডালা, কুলা, চালুনি, বেতের মোড়া, চেয়ার, আর মাটির তৈরি হাঁড়ি, পাতিল, কলসি। গ্রামের হাটে গেলেই চোখে পড়তো কারিগরদের নিপুণ হাতের কাজ। মাটির গন্ধ, বাঁশের ঘ্রাণ আর বেতের বুননে ভরে থাকত গ্রামীণ জীবন। আজ সেই দৃশ্য প্রায় হারিয়ে গেছে। প্লাস্টিকের সস্তা, চকচকে আর সহজলভ্য জিনিসের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী বাঁশ, বেত ও মৃৎ শিল্প।

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলার বিভিন্ন এলাকায় বাঁশ শিল্পীরা একসময় ছিলেন গ্রামের গর্ব। তাদের হাতে বাঁশ যেন কথা বলত। ডালা, কুলা, ধামা, চালুনি, ঝুড়ি, মাছ ধরার পলো, খাঁচা, কী না বানাতেন তারা! প্রতিটি জিনিসে থাকত মমতা, থাকত পরিশ্রম, থাকত শিল্পীর মনের ভালোবাসা।

এখন বাজারে গেলে বাঁশের জিনিস আর তেমন চোখে পড়ে না। তার জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের ডালা, প্লাস্টিকের বালতি সহ নানান রকমের পণ্য । দামে সস্তা, দেখতে চকচকে, তাই মানুষ এখন প্লাস্টিকের দিকেই ঝুঁকছে। কিন্তু তারা ভুলে গেছে, প্লাস্টিকের জিনিসে সেই মাটির গন্ধ নেই, সেই হাতের ছোঁয়া নেই, নেই সেই ভালোবাসা।

এক প্রবীণ বাঁশ শিল্পী বলেন, আগে আমাদের কাজের কদর ছিল। হাটে গেলেই সব বিক্রি হয়ে যেত। এখন সারাদিন বসে থাকলেও কেউ কিনতে আসে না। ছেলেরা আর এই কাজ শিখতে চায় না। বলে, এই কাজে পেট চলে না। কথাটা শুনে বুকটা ফেটে যায়।

বেতের মোড়ায় বসে গল্প করার দিনগুলো কি মনে আছে? বেতের চেয়ারে বসে পুকুর পাড়ে বাতাস খাওয়া, বেতের দোলনায় দোল খাওয়া, সবই ছিল গ্রামীণ জীবনের এক অপূর্ব অংশ। নাসিরনগরের বেত শিল্পীরা তাদের আঙুলের জাদুতে বেতকে বানিয়ে ফেলতেন মোড়া, চেয়ার, টেবিল, দোলনা, ফুলের টব, এমনকি সোফা সেটও।

এখন বেতের জিনিসের দাম বেশি, বানাতে সময় লাগে বেশি, আর টিকে কম। আর প্লাস্টিকের চেয়ার সস্তা, হালকা, সহজে ভাঙে না। তাই মানুষ এখন বেত ছেড়ে প্লাস্টিক ধরেছে। বেত শিল্পীরা কাজ হারিয়ে এখন রিকশা চালাচ্ছেন, দিনমজুরি করছেন, কেউ কেউ ঢাকায় গিয়ে গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের কাজ করছেন।

এক বেত শিল্পী বলেন, আমার বাবা, দাদা সবাই এই কাজ করতেন। আমি ছোটবেলা থেকে এই কাজ শিখেছি। এখন আমার ছেলেকে এই কাজ শেখাতে লজ্জা লাগে। কারণ আমি জানি, এই কাজ করে সে সংসার চালাতে পারবে না।

নাসিরনগরের মৃৎ শিল্প, অর্থাৎ কুমারদের হাতের কাজ, ছিল আরো বেশি মায়াময়। মাটির হাঁড়িতে রান্না করা ভাতের স্বাদ, মাটির কলসির ঠান্ডা পানির স্বাদ, মাটির পাতিলে রান্না করা তরকারির ঘ্রাণ, এগুলো কি কখনো ভোলা যায়? পহেলা বৈশাখে মাটির তৈরি পুতুল, মাটির ব্যাংক, মাটির খেলনা কিনে দেওয়ার জন্য বাবার হাত ধরে হাটে যাওয়ার স্মৃতি এখনো অনেকের মনে ভাসে।

এখন মাটির হাঁড়ির জায়গা নিয়েছে অ্যালুমিনিয়াম, স্টিল আর প্লাস্টিক। মাটির কলসির জায়গা নিয়েছে প্লাস্টিকের বোতল আর ফিল্টার। মাটির খেলনার জায়গা নিয়েছে প্লাস্টিকের খেলনা। কুমারপাড়ায় এখন আর আগের মতো চাক ঘোরার শব্দ শোনা যায় না। অনেক কুমার পরিবার পেশা ছেড়ে দিয়েছেন।

এক কুমার বলেন, মাটি দিয়ে জিনিস বানানো শুধু পেশা না, এটা আমাদের পূজা, এটা আমাদের ভালোবাসা। মাটিকে হাত দিয়ে ছুঁয়ে যখন আকার দিই, মনে হয় মাটি আমার সাথে কথা বলছে। এখন সেই মাটির কথা কেউ শুনতে চায় না।

এর পেছনে রয়েছে অনেক কারণ। প্লাস্টিকের জিনিস সস্তা, টেকসই, সহজে বহন করা যায়। বাঁশ, বেত আর মাটির জিনিস বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, দামও একটু বেশি। আধুনিক মানুষ এখন দ্রুত, সস্তা আর চকচকে জিনিস চায়। তারা ভাবে না, প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। প্লাস্টিক মাটিতে মেশে না, পানিতে মেশে না, পরিবেশকে ধ্বংস করে দেয়। আর বাঁশ, বেত, মাটির জিনিস পরিবেশবান্ধব, মাটির সাথে মিশে যায়।

কাঁচামালের অভাবও আরেকটি বড় সমস্যা। আগে নাসিরনগরে প্রচুর বাঁশঝাড় ছিল, বেত ছিল, ভালো মাটি ছিল। এখন বাঁশঝাড় কেটে বাড়ি হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, মাটি পাওয়া যাচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা আর বাজারজাতকরণের অভাবও এই শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

দুঃখের কথা হলো, নাসিরনগরের নতুন প্রজন্মের অনেকেই জানে না, বাঁশের কুলা কেমন করে বানায়, বেতের মোড়া কেমন করে বোনে, মাটির হাঁড়ি কেমন করে পোড়ায়। তারা প্লাস্টিকের জগতে বড় হচ্ছে। তারা জানে না, তাদের দাদা-দাদির সময়ে প্রতিটি ঘরে এই শিল্পের ছোঁয়া ছিল।

সচেতন মহলের মতে, এখনই উদ্যোগ না নিলে এই তিনটি ঐতিহ্যবাহী শিল্প পুরোপুরি হারিয়ে যাবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে এই শিল্পের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। গ্রামীণ মেলা, পিঠা উৎসব, নবান্ন উৎসবে বাঁশ, বেত ও মৃৎ শিল্পের প্রদর্শনী করতে হবে। সরকারি ও বেসরকারি সহায়তায় কারিগরদেরকে প্রশিক্ষণ, ঋণ আর বাজার সুবিধা দিতে হবে। অনলাইনে এই পণ্য বিক্রির ব্যবস্থা করলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে।

সবচেয়ে বড় কথা, আমাদেরকে বুঝতে হবে, প্লাস্টিকের চকচকে জিনিসে যতই আরাম থাকুক, তাতে মাটির গন্ধ নেই, হাতের ছোঁয়া নেই, ভালোবাসা নেই। বাঁশ, বেত আর মাটির জিনিসে রয়েছে আমাদের শিকড়, আমাদের পরিচয়, আমাদের ইতিহাস।

নাসিরনগরের কুমারপাড়ায় আবার কি কখনো শোনা যাবে চাক ঘোরার শব্দ? বাঁশের হাটে আবার কি কখনো ভিড় জমবে? বেতের মোড়ায় বসে আবার কি কখনো গল্পের আসর বসবে? সেই প্রশ্ন এখন প্রতিটি ঐতিহ্য প্রেমিক মানুষের মনে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓