অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › বাংলাদেশ › ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে থাপ্পড়

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে থাপ্পড়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 17
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে থাপ্পড়
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেছেন এক অভিভাবক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ কল পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

আটক ইউনুস আলী শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ সহকারী ১২ শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনী পরীক্ষায় আরফিন আহমেদ নামের এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ওই শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করেন আরফিন আহমেদের বাবা ইউনুস আলী। কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে থাপ্পড় দেওয়া শুরু করেন। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় থেকে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে পুলিশ ইউনুস আলীকে আটক করে।

এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসেছিলেন। এসময় হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কোনো কিছু বুঝে ওঠার আগেই ইউনুস আলী প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর গালে চড় বসিয়ে দেন। পরে অন্য শিক্ষকরা রুমে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে রুমে আসেন ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি। এসময় তাদেরকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। #

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓