অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › আন্তর্জাতিক › রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা

রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৮ নভেম্বর, ২০২৬ 63
রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা
NYVB
ডেস্ক রিপোর্ট

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দেশটির বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা, নিউইয়র্ক সময় ভোর ৪টা) রায় পড়া শুরু করবেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া।

১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, এই রায়ে তা নির্ধারিত হবে। আইসিজের রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মামলাটি করেছিল।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের তদন্তকারীদের তথ্যমতে, ওই অভিযানে ব্যাপক হত্যা, যৌন সহিংসতা ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আগে ও পরে আসা মিলিয়ে কক্সবাজারের শিবিরগুলোতে এখন ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে।

রায়ের অপেক্ষায় থাকা কক্সবাজারের শিবিরের রোহিঙ্গারা আশা করছেন, আদালত তাঁদের ওপর হওয়া নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবে। তবে তাঁদের নেতারা বলছেন, রায় পক্ষে এলেও সংকটের তাৎক্ষণিক সমাধান হবে না; নাগরিকত্ব ও নিরাপত্তাসহ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশকে কার্যকর ভূমিকা নিতে হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, আদালত গণহত্যার স্বীকৃতি দিলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। তবে এই রায়ের ফলে সরাসরি প্রত্যাবাসন শুরু হবে—এমনটা তিনি আশা করছেন না।

সূত্র: বাংলা ট্রিবিউন, বিডিনিউজ টোয়েন্টিফোর

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ◷ ৪৬ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ◷ ৪ ঘণ্টা ৩০ মিনিট আগে নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় ◷ ১৭ ঘণ্টা ১৭ মিনিট আগে পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং ◷ ১৮ ঘণ্টা ১ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায় রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায় ◷ ১৮ ঘণ্টা ৩০ মিনিট আগে চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং ◷ ১ দিন আগে