অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়
হোম › রাজনীতি › সরকারি সফরে পাকিস্তান যাচ্ছেন মৌলভীবাজারের ২ এমপিসহ-৫

সরকারি সফরে পাকিস্তান যাচ্ছেন মৌলভীবাজারের ২ এমপিসহ-৫

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 13
সরকারি সফরে পাকিস্তান যাচ্ছেন মৌলভীবাজারের ২ এমপিসহ-৫
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর দেশটিতে সরকারি সফরে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলটি পাকিস্তান সফর করবেন। সফরকারী এই প্রতিনিধিদলে মৌলভীবাজারের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন এমপি স্থান পেয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের (আইপিএ শাখা-২) সহকারী সচিব মামুন রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রের বরাতে জানা যায়, প্রতিনিধিদলে মৌলভীবাজারের প্রতিনিধিত্ব করছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই সফরকে সামনে রেখে ইতোমধ্যে দাপ্তরিক প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে (পশ্চিম ব্লক, লেভেল-৫) একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

সফরের সার্বিক কর্মসূচি, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উক্ত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী ◷ ১৩ ঘণ্টা ৩৮ মিনিট আগে কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন ◷ ১৩ ঘণ্টা ৪০ মিনিট আগে সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা ◷ ১৩ ঘণ্টা ৪১ মিনিট আগে রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান ◷ ১৩ ঘণ্টা ৪১ মিনিট আগে