অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন
হোম › বাংলাদেশ › লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন

লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৬ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 49
লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, সড়কে টায়ারে আগুন এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডে একটি পরিবহন কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। একই সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুর করা হয়। মহাসড়কের বসাক বাজার এবং মির্জাগঞ্জের বরগুনা-বরিশাল সড়কে টায়ারে আগুন দেওয়া হয়।

রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটে। গভীর রাতে শিয়ালী এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহনের বাড়িতেও আগুন দেওয়া হয়। এ ছাড়া মহিপুরের লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অগ্নিসংযোগে কারা জড়িত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে জেলায় লকডাউনের তেমন প্রভাব দেখা যায়নি; যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৫২ মিনিট আগে নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত ◷ ১৩ ঘণ্টা ২১ মিনিট আগে গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন ◷ ১৩ ঘণ্টা ৫০ মিনিট আগে প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প ◷ ১৩ ঘণ্টা ৫২ মিনিট আগে নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত ◷ ১৩ ঘণ্টা ৫২ মিনিট আগে তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় ◷ ১৩ ঘণ্টা ৫২ মিনিট আগে