অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত
হোম › বাংলাদেশ › তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়

তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 14
তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। শহরের বলাকা ক্লিনিক থেকে জন্ম নেওয়া যমজ শিশুর একটি শিশু হারিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

অপরদিকে যমজ শিশুর একটি শিশু হারিয়ে যাওয়ার বিষয়ে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের একটি দল পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে যে শিশুকে উদ্ধার করা হয়েছে সেই শিশুটি বলাকা ক্লিনিক থেকে উধাও হওয়া শিশু নাও হতে পারে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রকাশিত তদন্ত প্রতিবেদন বলা হয়েছে যে, গত ৫ নভেম্বর শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনে যমজ বাচ্চার জন্মের পর প্রসূতির নিকট একটি বাচ্চা হস্তান্তর করা হয়েছে বলে প্রকাশিত সংবাদ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রদান করা স্মারকলিপির ভিত্তিতে গত ৮ নভেম্বর ৫সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট ৯জন চিকিৎসক ও ব্যক্তিবর্গের সাক্ষ্য গ্রহণ শেষে গত ১৪ নভেম্বর একটি প্রতিবেদন দাখিল করেছে।

সেই তদন্ত কমিটির অন্যতম একজন সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা: এ. এম. রেজাউল মাহমুদ তদন্ত প্রতিবেদনে লিখিত মতামতে জানান তিনি আলোচিত রোগীনির ৩টি রিপোর্ট ও ছবি পরীক্ষা করেন। গত ১০ আগস্টের রিপোর্টে মহিলার গর্ভে একটি সন্তান আছে বলে উল্লেখ্য করা হয়। সেই রিপোর্ট নিয়ে কোন সন্দেহ নেই। এরপর গত ১২ ও ২১ অক্টোবরে করা দুটি রিপোর্টের সঙ্গে যুক্ত করা ছবিতে লক্ষ্য করেন যে, প্রদত্ত ছবির সঙ্গে রিপোর্টের কোন মিল নেই। ওই দুটি রিপোর্টেই ২টি যমজ বাচ্চার কথা উল্লেখ করা হলেও ছবিতে ২টি সন্তানের কোনও ছবি নেই। যমজ বাচ্চার ক্ষেত্রে অবশ্যই ২টি বাচ্চার একসাথে অন্তত ১ বা ২টি ছবি থাকতে হবে সেটা ২বাচ্চার ২টি মাথার ছবি অথবা ২টি পেটের ছবি অথবা পাশাপাশি ২টি বাচ্চার ২টি হার্টসহ বুকের ছবি। এরকম ছবি না থাকলে সেটা যমজ বলে প্রমাণ করা যায় না। তাই ওই দুটি রিপোর্ট সঠিক নয়। শান্তনা আক্তারের গর্ভে একটি মাত্র সন্তান ছিল।

অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত প্রতিবেদনের বক্তব্যে লিখেছেন যে, রোগী শান্তনা আক্তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে তার কাছে চেকআপে আসেন। তিনি রোগীর পূর্বের ২টি আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে দেখেন যে, ১টিতে ১টি বাচ্চা ও অন্যটিতে যমজ বাচ্চা দেখতে পান। তিনি পুনরায় আল্ট্রাসনোগ্রাম করাতে বলে সেখানেও (৩য়) রিপোর্টে যমজ বাচ্চার কথা আসে। এরপর গত ৫নভেম্বর তিনি বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে সিজারিয়ান অপারেশন করেন। সিজারিয়ান অপারেশন করে তিনি ১টি বাচ্চা পান। তিনি সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদের ১টি বাচ্চার বিষয়টি অবগত করেন। এছাড়া ১টি বাচ্চার বিষয়ে অপারেশন থিয়েটারে থাকা অন্যান্য চিকিৎসক ও সকল ব্যক্তিরা জানেন। এর প্রমাণ স্বরুপ একটি ভিডিও ধারণ করা আছে।

অপারেশন দলের সহকারি সার্জন ডা. মো. আব্দুল আউয়াল তদন্ত প্রতিবেদনে বলেন যে, শান্তনা আক্তারের অপারেশনের সময় ১টি বাচ্চা, ১টি প্লাসেন্ট ও ১টি কর্ড পাওয়া গিয়েছিলো। বাচ্চার ওজন ছিলো ৩.৭ কেজি এবং বাচ্চা ছিলো মেয়ে। তাই যমজ বাচ্চা জন্মানোর বিষয়টি সঠিক নয়।

শহরের বলাকা ক্লিনিকের মালিক মো: এনামুল হক জানান দীর্ঘ প্রায় ৩০বছর যাবত বলাকা ক্লিনিক সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছেন। একটি মহল যমজ বাচ্চার নামে মিথ্যে তথ্য প্রচার করে ফায়দা গ্রহণের লক্ষ্যে পায়তারা করে আসছে। আর পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত না করেই মিথ্যে মামলা দায়ের করেছে। এরপর বগুড়ার আল বারাকা ক্লিনিকে সিজারিয়ান হওয়া দত্তক নেয়া বাচ্চাটিকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে পুলিশের একটি দল উদ্ধার করেন। কিন্তু সেই বাচ্চাটিকে ওই গ্রামেরই এক ব্যক্তি দত্তক নিয়েছেন বলে জানা গেছে। আর পুলিশের গ্রহণ করা মিথ্যে মামলার আসামী হিসেবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত প্রতিবেদনটি আমলে নিবেন এবং মিথ্যে মামলা থেকে তিনি রেহাই পাবেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম জানান উক্ত বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠনের মাধ্যমে তদন্ত করা হয়েছে। কমিটির সদস্যরা তদন্ত অধিকতর সুষ্ঠ ও সঠিক ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরো তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তা বরাবর প্রদান করা হবে। পরবর্তি পদক্ষেপ তারাই নিবেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া বাচ্চা নাও হতে পারে। তবে শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন। ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই পরীক্ষা সম্পন্ন করা হবে। এছাড়া আদালতের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকরা শিশুকে গ্রহণ করতে পারেন। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪২ মিনিট আগে নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত ◷ ১৩ ঘণ্টা ১১ মিনিট আগে গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন ◷ ১৩ ঘণ্টা ৩৯ মিনিট আগে প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প ◷ ১৩ ঘণ্টা ৪১ মিনিট আগে নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে