অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়
হোম › বাংলাদেশ › নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 14
নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

নবী প্রেমের জোয়ারে ভেসে গেলো নাসিরনগরের শ্রীঘর। আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের শান আর ওলি-আউলিয়ার প্রেমে মুখরিত হয়ে উঠলো পুরো দরবার এলাকা। শ্রীঘর গাউছিয়া মিরানীয়া আজিজিয়া সাইদীয়া দরবার শরীফের উদ্যোগে ও গাউছিয়া মিরানীয়া আজিজিয়া সাইদীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খন্দকার মোঃ নজরুল ইসলাম আল ক্বাদেরি এর সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হলো ১৯তম ঐতিহাসিক ওরছে পাক ও সুন্নী মহা সম্মেলন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ইং, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, বাদ মাগরিব হতে শেষ রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের  শ্রীঘর গাউছিয়া মিরানীয়া আজিজিয়া সাইদীয়া  দরবার শরীফ প্রাঙ্গণে এই মহতী মাহফিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা নামার আগেই দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেন হাজার হাজার আশেকে রসূল। সন্ধ্যার পর দরবার প্রাঙ্গণ পরিণত হয় এক নূরানী জনসমুদ্রে। মাইকে ভেসে আসে হামদ, নাত, জিকির আর দরুদ শরীফের সুমধুর সুর। মনে হচ্ছিলো, যেন আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরছে শ্রীঘরের মাটিতে।

গাউছিয়া মিরানীয়া আজিজিয়া দরবার শরীফের পীর সাহেব ও গাউছিয়া মিরানীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার পৃষ্ঠপোষক

পীরে তরিকত আলহাজ্ব মাওলানা শরীফুল আজিজ আল-ক্বাদেরী এর সভাপতিত্বে ও

গাউছিয়া মিরানীয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল হাকিম আল কাদেরী এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত, উস্তাজুল উলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী, অধ্যক্ষ, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও আঞ্জুমানে ছালেকিন বাংলাদেশের সভাপতি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আহলে বাইতের ভালোবাসাই ঈমানের প্রাণ। যার অন্তরে আহলে বাইতের মহব্বত নেই, তার ঈমান কখনো পূর্ণ হতে পারে না। পাশাপাশি সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করা প্রতিটি সুন্নী মুসলমানের ঈমানি দায়িত্ব। এই দরবার সবসময় হক, প্রেম, মানবতা ও সুন্নীয়তের কথা বলে এসেছে, আগামীতেও বলবে ইনশাআল্লাহ।

প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন সারাবাংলার আলোচিত বক্তা লক্ষ কোটি যুবকদের প্রাণের স্পন্দন বাতিল পন্থিদের আতঙ্ক ফয়েজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, দাওয়াতে ঈমানী বাংলাদেশ এর চেয়ারম্যান হযরত  মাওলানা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।

তাঁর হৃদয়ছোঁয়া বয়ানে বারবার কেঁপে ওঠে পুরো মাহফিল প্রাঙ্গণ। তিনি রসূল (সাঃ) এর মহব্বত, মা ফাতেমা (রাঃ), হযরত আলী (রাঃ), ইমাম হাসান-হোসাইন (রাঃ) এর মর্যাদা ও ওলি-আউলিয়াদের শান নিয়ে আলোচনা করেন। তাঁর বয়ান শুনে অনেক আশেক আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি।

তিনি বলেন, বর্তমান সময়টা ফেতনার সময়। এই সময়ে সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আকিদা ঠিক না থাকলে শুধু আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সুন্নীয়ত কোনো দল নয়, সুন্নীয়তই হলো রসূল (সাঃ) এর প্রকৃত আদর্শ, সাহাবায়ে কেরামের পথ, ওলি-আউলিয়ার পথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল ক্বাদেরি ,নাসিরনগর জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও বাগদাদী কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ ওয়ায়েসি আল ক্বাদেরি আল।

এছাড়াও বিভিন্ন দরবার শরীফের অসংখ্য পীর-মাশায়েখ ও বরেণ্য ওলামায়ে কেরাম মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি এবং সকল মুরিদ-ভক্তদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পূর্বে দরবারের পক্ষ থেকে আগত সকল মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়।

মাহফিলে আগত মুসল্লিরা বলেন, শ্রীঘরের এই মাহফিল শুধু একটি মাহফিল নয়, এটি আমাদের আত্মার খোরাক। বছরের এই একটি দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এখানে এলে মন শান্ত হয়, ঈমান তাজা হয়, অন্তরে নবী প্রেম নতুন করে জেগে ওঠে।

দরবার কর্তৃপক্ষ জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ও সফলভাবে এই সুন্নী মহা সম্মেলন সম্পন্ন করায় তাঁরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এবং আগত সকল অতিথি, ওলামায়ে কেরাম, প্রশাসন ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓