প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা সংসদ ভবনে তাঁর কার্যালয়ে যান। বৈঠকে দুই নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
জামায়াতের এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন।
তবে বৈঠকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা জামায়াতের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
একই দিন সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সংসদের ভেতরে ও বাইরের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে চলমান সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
ছবি: সংগৃহীত





