অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › বাংলাদেশ › ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:০৩ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 9
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ছয়টার পর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখায় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে পরিবহনমালিকেরা ওই রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস বন্ধ রাখেন।

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে ঢাকায় যায়। গোপালগঞ্জের ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহন কাউন্টার জানিয়েছে, শুক্রবার সকাল থেকে তাদের বাস স্বাভাবিকভাবে চলছে।

যাত্রীরা জানান, মহাসড়কের ওপর কাটা গাছপালা কিছুটা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি। তবে এর মধ্য দিয়েই যানবাহন চলছে। বৃষ্টির কারণে গাড়ির গতি কিছুটা ধীর।

গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সড়ক ও মহাসড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন। এতে পাঁচ শতাধিক পণ্যবাহী যান বিভিন্ন সড়কে আটকা পড়ে।

লিংক কপি হয়েছে ✓