অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › জাতীয় › ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 9
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ–দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ উপকূলে এর সরাসরি আঘাতের আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের ২১ নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, পায়রা থেকে ৭৩০ কিলোমিটার এবং মোংলা থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

লিংক কপি হয়েছে ✓
নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম ◷ ২৯ মিনিট আগে রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার ◷ ৩০ মিনিট আগে মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা ◷ ৩১ মিনিট আগে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ◷ ৩২ মিনিট আগে আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◷ ৪৫ মিনিট আগে মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন, ১২ দিনে দেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন, ১২ দিনে দেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ ◷ ৫৭ মিনিট আগে