অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › অর্থনীতি › আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:০০ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 9
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
NYVB
ডেস্ক রিপোর্ট

দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। নতুন নোটের সরবরাহ কম থাকায় বাজারে ছেঁড়া-ফাটা নোটের ছড়াছড়ি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ২০ ও ৫০ টাকার নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। টাঁকশাল আগামী সপ্তাহের মধ্যে নোটগুলো বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। এরপর তা ব্যাংকগুলোতে সরবরাহ করা হবে।

তিনি বলেন, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতেও উৎসাহ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এ কারণে নির্ধারিত সময়ে নোট ছাড়া সম্ভব হয়নি।

দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোট ছাপায় কেন্দ্রীয় ব্যাংক।

লিংক কপি হয়েছে ✓