মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০১:১৬ এএম,
২০ নভেম্বর, ২০২৬
9
ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটির ধাক্কায় টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





