অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › আমেরিকা › মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 9
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) শিবির থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে তিনি বলেন, “আমি মাগা নই।”

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক বলেন, “মাগা বলতে যদি রিপাবলিকান পার্টির নীতির অন্ধ আনুগত্য বোঝায়, তাহলে আমি তা নই। দুই দলেরই ভালো-মন্দ দিক আছে।”

এপির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থীদের পেছনে ৪০ কোটি ডলারের বেশি খরচ করেছেন মাস্ক। এর মধ্যে টেক্সাসের সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে খরচ হয় প্রায় ২০ কোটি ডলার; প্যাক্সটন ডেমোক্র্যাট জেমস তালারিকোর কাছে হেরে যান।

সম্মেলনে মাস্ক স্বীকার করেন, “এত টাকা খরচ করে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে। তবে এতে বোঝা যায়, আমেরিকার নির্বাচন শুধু টাকার ওপর নির্ভর করে না।”

মাস্কের এমন অবস্থান বদল নিয়ে বৃহস্পতিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, “সে আমার বন্ধু। ইলনের উদ্দেশ্য খুব ভালো।” তবে তিনি যোগ করেন, “মাগা আমার কাছে খুব নির্দিষ্ট কিছু, যারা এ থেকে সরে যায় তারা খুব একটা ভালো করে না।”

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের লেনদেন তদন্তের পরিকল্পনা করছেন। মাস্কের অবস্থান বদলের প্রতিক্রিয়ায় অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গায়েগো এক্সে লিখেছেন, “আপনি তবুও সমন পাচ্ছেন।”

সূত্র: এপি, দ্য নিউইয়র্ক টাইমস

লিংক কপি হয়েছে ✓
মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প ◷ ২৫ মিনিট আগে নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ ◷ ২৬ মিনিট আগে সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর ◷ ৪৩ মিনিট আগে পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ১৫ মিনিট আগে একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস ◷ ৪ ঘণ্টা ১০ মিনিট আগে নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি ◷ ১১ ঘণ্টা ২৯ মিনিট আগে