অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › আমেরিকা › সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর

সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০১:১০ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 9
সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাংক জেপিমরগান চেজের সেবাদাতা তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঘটনায় হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এপি জানায়, ফাঁস হওয়া তথ্যের বেশির ভাগই চেজের গ্রাহক ও কিছু কর্মীর ই-মেইল ঠিকানা। কিছু ক্ষেত্রে ফোন নম্বরও রয়েছে। তবে এতে ক্রেডিট কার্ডের তথ্য বা অতি সংবেদনশীল কোনো তথ্য নেই।

চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি বলেন, ব্যাংককে সেবা দেয় এমন কয়েকটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান সাইবার হামলার লক্ষ্য হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হামলাকারীরা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা বিপণনসংক্রান্ত কিছু তথ্যে প্রবেশ করেছে, যার মধ্যে গ্রাহকের নাম ও ই-মেইল ঠিকানা থাকতে পারে।

রয়টার্স জানায়, ভিসা ও মাস্টারকার্ডও তাদের তৃতীয় পক্ষের সেবাদাতার ওপর সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। তবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এতে তাদের কার্যক্রম বা গ্রাহকদের লেনদেনের তথ্যে কোনো প্রভাব পড়েনি। মাস্টারকার্ডের মুখপাত্র জানান, ঝুঁকি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই সাইবার হামলা চলতি সপ্তাহের শুরুতে সফটওয়্যার ত্রুটির কারণে চেজের কিছু ব্যাংকিং সেবায় বিভ্রাটের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় বলে জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ থেকে শুরু করে মাইক্রোসফটের সেবা বিভ্রাটসহ একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে।

সূত্র: এপি, রয়টার্স

লিংক কপি হয়েছে ✓
মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প ◷ ২৫ মিনিট আগে নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ ◷ ২৬ মিনিট আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ ◷ ২৮ মিনিট আগে পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ১৫ মিনিট আগে একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস ◷ ৪ ঘণ্টা ১০ মিনিট আগে নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি ◷ ১১ ঘণ্টা ২৯ মিনিট আগে