অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, হাতবোমা-চাপাতি উদ্ধার মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন; এমপি সেলিমুজ্জামানের বাড়িতেও হামলা সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে গভীর রাতে আগুন ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে ওড়িশা উপকূলে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম এআই শেয়ারে ধস: ডাও কমল ১,১০১ পয়েন্ট, টানা ছয় দিন দরপতন এসঅ্যান্ডপি ৫০০-এ সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রল বোমা নিক্ষেপ
হোম › আমেরিকা › মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প

মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০১:২৮ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 6
মৃত্যুর দুই বছর পর বেসবল কিংবদন্তি পিট রোজকে ক্ষমা করলেন ট্রাম্প
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

মৃত্যুর দুই বছরের বেশি সময় পর মার্কিন বেসবলের কিংবদন্তি পিট রোজকে মরণোত্তর ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “প্রয়াত, মহান পিট রোজকে আমি পূর্ণ ও সম্পূর্ণ ক্ষমা দিয়েছি। তিনি সত্যিকারের বেসবল সুপারস্টার ও কিংবদন্তি।”

মেজর লিগ বেসবলের (এমএলবি) ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ২৫৬টি হিটের মালিক রোজ ১৯৯০ সালে কর ফাঁকির দুটি অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। চার বছরে ৩ লাখ ৫৪ হাজার ৯৬৮ ডলার আয় গোপনের দায়ে তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার ডলার জরিমানা করা হয়।

এর আগে ১৯৮৯ সালে সিনসিনাটি রেডসের খেলোয়াড় ও ম্যানেজার থাকাকালে নিজের দলের খেলায় বাজি ধরার অভিযোগে বেসবল থেকে আজীবন নিষিদ্ধ হন রোজ।

গত বছরের মে মাসে এমএলবি কমিশনার রব ম্যানফ্রেড সিদ্ধান্ত দেন, আজীবন নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের মৃত্যুর পর তাঁদের অবস্থান পুনর্বহাল হবে। এতে রোজ ও শুলেস জো জ্যাকসনের হল অব ফেমে বিবেচিত হওয়ার পথ খোলে। ২০২৮ সালের আগে তাঁদের অন্তর্ভুক্তির সুযোগ নেই।

১৯৬৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলোয়াড়ি জীবনে ১৭ বার অল-স্টার হওয়া রোজ ১৯৭৩ সালে ন্যাশনাল লিগের এমভিপি এবং ১৯৭৫ সালে ওয়ার্ল্ড সিরিজের এমভিপি হন। তিনি টাই কবের ৪ হাজার ১৯১ হিটের রেকর্ড ভেঙেছিলেন।

সূত্র: এপি, ট্রুথ সোশ্যাল

লিংক কপি হয়েছে ✓
নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ নিউইয়র্কে নিলামে রেকর্ড ১৯ কোটি ডলারে বিক্রি হলো ভ্যান গঘের ‘চেস্টনাট ট্রিজ ইন ফ্লাওয়ার’ ◷ ২৬ মিনিট আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর মাস্ক বললেন ‘আমি মাগা নই’ ◷ ২৮ মিনিট আগে সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর সাইবার হামলায় ফাঁস হাজারো চেজ গ্রাহকের ই-মেইল ও ফোন নম্বর ◷ ৪৩ মিনিট আগে পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ১৫ মিনিট আগে একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস একের পর এক বড় প্রযুক্তি বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসের সাইবার পরিচালকের বিদায়, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস ◷ ৪ ঘণ্টা ১১ মিনিট আগে নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি ◷ ১১ ঘণ্টা ২৯ মিনিট আগে