৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে ম্যানচেস্টার ইউনাইটেড
খেলা ডেস্ক
|
প্রকাশিত:
০১:৫৫ এএম,
০৮ নভেম্বর, ২০২৬
41
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥
প্রিমিয়ার লিগে ৪০ বছরের মধ্যে প্রথমবার মৌসুমের এই পর্যায়ে অবনমন অঞ্চলে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে নটিংহাম ফরেস্টের কাছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারায় এই বিপাকে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা নটিংহাম ফরেস্ট তিন ম্যাচ পর জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠে এসেছে। ফরেস্টের এই উত্থানে তিন ধাপ নিচে নেমে অবনমন অঞ্চলে চলে গেছে মাইকেল ক্যারিকের দল।
ইউনাইটেড এখন ৯ ম্যাচে ১ জয়, ৪ ড্র ও ৪ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে।
ইংল্যান্ডের শীর্ষ লিগে অন্তত ৯টি ম্যাচ খেলার পর অবনমন অঞ্চলে থেকে দিন শেষ করার ঘটনা ইউনাইটেডের ক্ষেত্রে সর্বশেষ ঘটেছিল ১৯৮৬ সালের নভেম্বরে।
ম্যানচেস্টার ইউনাইটেড দল। ফাইল ছবি: সিনহুয়া





