অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › রাজনীতি › প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা ঘিরে চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: জাপান বিএনপি

প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা ঘিরে চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: জাপান বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৪ এএম, ০৮ নভেম্বর, ২০২৬ 17
প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা ঘিরে চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: জাপান বিএনপি
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনকে কেন্দ্র করে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জাপান বিএনপি।

গত ২৮ অক্টোবর টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ওই মতবিনিময় সভাকে কেন্দ্র করে ৬ নভেম্বর ঢাকার একটি জাতীয় দৈনিকে ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা বলে মিলিয়ন ইয়েন চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে অনুষ্ঠান আয়োজনের জন্য প্রবাসী ব্যবসায়ী ও নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায়, প্রবেশপত্র না দেওয়া এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়।

প্রতিবাদলিপিতে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, এ আয়োজনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের প্রতি সমমনা ব্যবসায়ীরাও স্বেচ্ছায় সহযোগিতা করেছেন। কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় কিংবা চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।

জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি বলেন, অনুষ্ঠানটি ছিল পুরো প্রবাসী কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের একটি উন্মুক্ত আয়োজন, কেবল দলীয় কোনো প্রোগ্রাম নয়। ফলে প্রবাসীদের পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।

দলটির প্রধান পৃষ্ঠপোষক মো. শহীদুল ইসলাম নান্নু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির পোস্টের ভিত্তিতে যথাযথ যাচাই ছাড়াই এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। সহসভাপতি ড. মাসুম জাকিরও অভিযোগগুলো প্রত্যাখ্যান করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাপান বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য সদস্যও প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ফাইল ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা ◷ ৩ ঘণ্টা ২৪ মিনিট আগে কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রাম ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে কুড়িগ্রাম রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরলেন বক্তারা কুড়িগ্রাম রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরলেন বক্তারা ◷ ৩ ঘণ্টা ৪৬ মিনিট আগে ফটিকছড়িতে রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩, সড়ক অবরোধ ফটিকছড়িতে রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩, সড়ক অবরোধ ◷ ১৬ ঘণ্টা ৩৫ মিনিট আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন: আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন: আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রবিন ◷ ১৬ ঘণ্টা ৩৮ মিনিট আগে