অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › বাংলাদেশ › যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি

যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 11
যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্ত যশোর-খুলনা মহাসড়কের রাজাহাট থেকে মণিরামপুর ও কেশবপুর হয়ে চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কের জরুরি সংস্কারকাজ সম্পন্ন করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সংস্কারের ফলে সড়কটি অনেকটাই চলাচলের উপযোগী হয়ে উঠেছে।

যানবাহনের স্বাভাবিক গতি ফিরে আসায় কমেছে যাত্রী ও চালকদের ভোগান্তি। এতে যশোর, মণিরামপুর, কেশবপুর ও চুকনগর অঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানে বড় ছোট গর্ত সৃষ্টি হয়। অনেক জায়গায় পিচ উঠে যাওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

এ অবস্থায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেয় যশোর সড়ক বিভাগ। জরুরি সংস্কারকাজ শেষ হওয়ায় বর্তমানে সড়কটির বিভিন্ন অংশে যানবাহন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালের শেষ দিকে সড়কটির মূল নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন হয়। এরই মধ্যে ঠিকাদারের নির্ধারিত রক্ষণাবেক্ষণের মেয়াদও শেষ হয়েছে। তবে মোংলা বন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য পরিবহনে ব্যবহৃত ১০ চাকার ট্রাকসহ অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি দেখা দেয়।

সড়কের স্থায়িত্ব রক্ষা ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সওজ।

সড়কে চলাচলকারী মাইক্রোবাসচালক আব্দুল মাজেদ বলেন, ‘বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকায় গাড়ি চালাতে অনেক ভোগান্তি হতো। এখন রাজাহাট থেকে চুকনগর পর্যন্ত সড়ক অনেক ভালো হয়েছে। যানবাহনও স্বাচ্ছন্দ্যে চলাচল করছে।’

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা বলেন, ‘অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে অনেক সময় নির্ধারিত মেয়াদের আগেই সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়ক বিভাগ সামর্থ্য অনুযায়ী এসব ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে থাকে। রাজাহাট-চুকনগর সড়কের ক্ষেত্রেও দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই করে ভারী যানবাহন চলাচল করলে সড়কের স্থায়িত্ব কমে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তদারকি এবং যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা গেলে সড়কটি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, রাজাহাট থেকে মণিরামপুর ও কেশবপুর হয়ে চুকনগর পর্যন্ত সড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

সড়ক সংস্কারের ফলে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং পণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে সংস্কার করা সড়কের স্থায়িত্ব ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা। তাঁদের মতে, যথাযথ তদারকি না থাকলে অতিরিক্ত ওজনের যানবাহনের চাপে সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। #

লিংক কপি হয়েছে ✓
ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ◷ ৩ ঘণ্টা ২৩ মিনিট আগে কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে