জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সবুজ দলের জয়
কুড়িগ্রাম প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এ খেলায় সবুজ দলের নেতৃত্ব দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং লাল দলের নেতৃত্ব দেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ এবং জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল ২-০ গোলে লাল দলকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।







