অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › বাংলাদেশ › ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র

ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 8
ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এগুলো আনা হয়েছিলো। পুলিশের এই অভিযানে এসময় একটি পিকআপ ও ভুয়া রশিদ বই জব্দ করা হয়। এসব ষাঁড়-বাছুরের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আটককৃতদের তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের পারভেজ মিয়া (২৫), চারিখাল গ্রামের মো. হানিফ (৩০), কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের জাহিদ হাসান রাসেল (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের আফসার উদ্দিন (৩৪) ও একই এলাকার ইয়াসিন মিয়া (২২)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উতরাইল বাজারে পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দয়ালবাড়ী এলাকায় ধাওয়া করে ষাঁড়-বাছুর বোঝাই পিকআপসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

চোরাচালানে জড়িত এই ব্যক্তিরা পুলিশী জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি জাহিদ হাসান রাসেলের সহযোগিতায় দুর্গাপুর-কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে এনে নাজিরপুর বাজারের নামে ভুয়া খাস আদায়ের রশিদ ব্যবহার করে বিভিন্ন এলাকায় চোরাচালানকৃত গরু বিক্রি করে আসছিলো। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা নানা কলাকৌশল ব্যবহার করতো। সবার চোখ ফাঁকি দিতেই ভোরবেলায় তারা চোরাচালানের সময় বেছে নেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জব্দ করা ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া গরু পরিবহনে ব্যবহৃত কুষ্টিয়া-ন ১১-০০২৫ নম্বরের পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু সংগ্রহ, অবৈধভাবে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে জাল রশিদ ব্যবহারের অপরাধে থানায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

লিংক কপি হয়েছে ✓
কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে