অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › বাংলাদেশ › কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা

কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 6
কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে বিজিবি।

রোববার (০৮ নভেম্বর) ​শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ অভ্যন্তরে সাইমের ঘাট নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১,৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

​অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে টহল দলের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে ১ রাউন্ড সতর্কতামূলক গুলি ছুঁড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

​এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জব্দকৃত সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

লিংক কপি হয়েছে ✓
ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র ◷ ৩ ঘণ্টা ২৩ মিনিট আগে মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ◷ ৩ ঘণ্টা ২৫ মিনিট আগে যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মা-বাবাকে মারধরের দাবি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে