অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › জাতীয় › বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর

বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১০ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 37
বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশি আইনজীবীকে ‘অবজারভার’ বা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে বিদেশি আইনজীবী ট্রাইব্যুনালে থাকতে পারবেন এবং আসামির আইনজীবীকে সহযোগিতা করতে পারবেন। তবে আসামিপক্ষ জানিয়েছে, তারা পর্যবেক্ষক নয়, সরাসরি বিদেশি আইনজীবী নিয়োগ চায়।

এর আগে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বক্তব্য দেন সালমান এফ রহমান। তিনি বলেন, তিনি ন্যায়বিচার চান। মামলার বিচার শেষ পর্যায়ে, সামনে যুক্তিতর্কের মতো গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে; যুক্তিতর্কের সময় তিনি বিদেশি আইনজীবী চান। বার কাউন্সিল তাঁর আবেদন নাকচ করেছে বলে সংবাদপত্রে জেনেছেন, তবে আনুষ্ঠানিকভাবে কারণ জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আইনে বলা আছে আসামি বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; তাকে নির্দেশনা দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই।

একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকেরও বিচার চলছে।

সালমান এফ রহমান। ফাইল ছবি: The President's Office, Maldives / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

লিংক কপি হয়েছে ✓
দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ◷ ৩ ঘণ্টা ৪৮ মিনিট আগে নামের মিলে ভুল পরিচয়ে প্রায় এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের নামের মিলে ভুল পরিচয়ে প্রায় এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের ◷ ৫ ঘণ্টা ১৪ মিনিট আগে ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল ইসি ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল ইসি ◷ ১৩ ঘণ্টা ৫২ মিনিট আগে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন ◷ ১৬ ঘণ্টা ৪৪ মিনিট আগে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ◷ ১৬ ঘণ্টা ৪৪ মিনিট আগে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন, সার্ভার জটিলতায় সময় বাড়ল রোববার দুপুর পর্যন্ত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন, সার্ভার জটিলতায় সময় বাড়ল রোববার দুপুর পর্যন্ত ◷ ২৩ ঘণ্টা ২৩ মিনিট আগে