অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রামপুরে নতুন গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম
হোম › জাতীয় › সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪০ এএম, ০৮ নভেম্বর, ২০২৬ 36
সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন: রোড সেফটি ফাউন্ডেশন
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

দেশে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার বা একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রোববার (৮ নভেম্বর) সকালে প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি এ তথ্য জানায়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরবাইক আরোহী হিসেবে স্বামী-স্ত্রী একসঙ্গে নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি, এতে প্রাণ গেছে ৩৮৬ জনের। এ ছাড়া মোটরবাইক দুর্ঘটনায় বাবা-সন্তান একসঙ্গে নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি।

মাইক্রোবাসে একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ১৮৬টি দুর্ঘটনায় মারা গেছেন ৭০৮ জন। এর মধ্যে একটি দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন এবং চারটি দুর্ঘটনায় ১১ জন করে নিহত হয়েছেন।

প্রাইভেটকারে এমন ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন, অ্যাম্বুলেন্সে ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন এবং বাসযাত্রী হিসেবে ৩২টি দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জন নিহত হয়েছেন। একটি পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনাও রয়েছে।

প্রতীকী ছবি: সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে উৎসুক জনতা (সংগৃহীত)

লিংক কপি হয়েছে ✓
দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ◷ ৩ ঘণ্টা ৪৮ মিনিট আগে বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর বিদেশি আইনজীবী ‘পর্যবেক্ষক’ হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান: প্রসিকিউটর ◷ ৫ ঘণ্টা ১৪ মিনিট আগে নামের মিলে ভুল পরিচয়ে প্রায় এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের নামের মিলে ভুল পরিচয়ে প্রায় এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের ◷ ৫ ঘণ্টা ১৪ মিনিট আগে ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল ইসি ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল ইসি ◷ ১৩ ঘণ্টা ৫২ মিনিট আগে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ◷ ১৬ ঘণ্টা ৪৪ মিনিট আগে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন, সার্ভার জটিলতায় সময় বাড়ল রোববার দুপুর পর্যন্ত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন, সার্ভার জটিলতায় সময় বাড়ল রোববার দুপুর পর্যন্ত ◷ ২৩ ঘণ্টা ২৩ মিনিট আগে