Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে ‘ওরা তোমাকে মেরে ফেলবে’: প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীবকে বলেছিলেন সোনিয়া, প্রকাশিত হলো আত্মকথা ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি, শৌচাগারের আয়নায় লেখা বার্তা ঘিরে আতঙ্ক হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে
হোম › বাংলাদেশ › ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন

৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 62
৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে বাস্তবায়নাধীন উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রকল্প এলাকার পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহারের অভিযোগে প্রশ্ন উঠেছে সরকারি ৫৮৮ কোটি টাকার এ গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যকারিতা ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে।

বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের অধীনে উড়িরচর-নোয়াখালী অংশে ক্রসড্যাম নির্মাণের কাজ চলছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। প্রকল্পের আশপাশে কয়েকটি ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে তা প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে। তাঁদের আশঙ্কা, পরিকল্পিত পদ্ধতি ও নির্ধারিত স্থান ছাড়া নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক গতিপথ, তলদেশের গঠন ও তীরের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে নদীভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটিই ভবিষ্যতে নতুন ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এক ড্রেজারচালক বলেন, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের কাজে নিয়োগ দিয়েছে। নদী থেকে বালু উত্তোলন করে প্রকল্প এলাকায় সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পের কাজ নৌবাহিনী বাস্তবায়ন করছে; এ বিষয়ে এর বেশি তিনি কিছু জানেন না।

প্রকল্প পরিচালক কমান্ডার রাফি বলেন, একনেকে প্রকল্পটি অনুমোদনের সময় ডিপিপিতে বালু উত্তোলনের বিষয়টি উল্লেখ ছিল। এরপরও অনুমতির জন্য জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নদী থেকে এভাবে বালু উত্তোলনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। অনুমোদন ছাড়া বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ৫৮৮ কোটি টাকার এ প্রকল্পে বালু উত্তোলন ও নির্মাণকাজ নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, প্রকল্পের নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদী থেকে বালু উত্তোলনের বৈধতা, পরিমাণ ও পদ্ধতি সরেজমিনে যাচাই করা প্রয়োজন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ◷ ১ ঘণ্টা ৩ মিনিট আগে কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ◷ ১ ঘণ্টা ৫ মিনিট আগে নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি ◷ ১ ঘণ্টা ১২ মিনিট আগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ◷ ১ ঘণ্টা ১৫ মিনিট আগে পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ ◷ ১ ঘণ্টা ৩০ মিনিট আগে