Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে ‘ওরা তোমাকে মেরে ফেলবে’: প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীবকে বলেছিলেন সোনিয়া, প্রকাশিত হলো আত্মকথা ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি, শৌচাগারের আয়নায় লেখা বার্তা ঘিরে আতঙ্ক হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 5
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে তিনি হামলার শিকার হন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হাসিব ও তার স্ত্রীর পথরোধ করেন। পরে তারা হাসিবের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

হামলার ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর ওই রাতেই মামলাটি রেকর্ড করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ছবি: মামলার এজাহার (প্রতিনিধি)

লিংক কপি হয়েছে ✓
কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ◷ ১ ঘণ্টা ৫ মিনিট আগে নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি ◷ ১ ঘণ্টা ১১ মিনিট আগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ◷ ১ ঘণ্টা ১৫ মিনিট আগে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ◷ ১ ঘণ্টা ১৮ মিনিট আগে পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ ◷ ১ ঘণ্টা ৩০ মিনিট আগে