Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে ‘ওরা তোমাকে মেরে ফেলবে’: প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীবকে বলেছিলেন সোনিয়া, প্রকাশিত হলো আত্মকথা ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি, শৌচাগারের আয়নায় লেখা বার্তা ঘিরে আতঙ্ক হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 5
কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান ওরফে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী নিহতের বাবা রফিকুল ইসলাম।

এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে জাহিদ হাসান ওরফে বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পান সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার। তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি। তবে ওই প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে একজনকে রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষের দাবি, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তাঁর বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান ওরফে বছিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, মামলার বিবরণ ও প্রাসঙ্গিক আলামত বিশ্লেষণ করলে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এ ছাড়া নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়।

বাদীপক্ষের আশঙ্কা, তদন্তে এসব বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন।

এ অবস্থায় মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।

মানববন্ধনে মোছাঃ আয়শা বেগম, আরিফা বেগম,মোঃ খায়রুজ্জামান, আলআমীন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ◷ ১ ঘণ্টা ৩ মিনিট আগে নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি ◷ ১ ঘণ্টা ১১ মিনিট আগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ◷ ১ ঘণ্টা ১৫ মিনিট আগে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ◷ ১ ঘণ্টা ১৮ মিনিট আগে পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ ◷ ১ ঘণ্টা ৩০ মিনিট আগে