Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে ‘ওরা তোমাকে মেরে ফেলবে’: প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীবকে বলেছিলেন সোনিয়া, প্রকাশিত হলো আত্মকথা ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি, শৌচাগারের আয়নায় লেখা বার্তা ঘিরে আতঙ্ক হাসপাতালে চোখের চিকিৎসার পর আবার কারাগারে ফেরানো হলো ইমরান খানকে
হোম › বাংলাদেশ › জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ

জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৮ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 40
জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব শেষে হেঁটে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুই যুবক। মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, ৯০ বছর বয়সী ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। থানার দায়িত্ব শেষে তিনি ইউনিফর্ম ছাড়া হেঁটে বাসায় ফিরছিলেন। ইউনিয়ন পরিষদের কাছে একটি নির্জন জায়গায় পৌঁছালে পেছন থেকে এক যুবক তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় টেনে নেওয়ার চেষ্টা করে। সে সময় আরেক যুবক মোটরসাইকেলে বসে ছিল।

নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরপর দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে যান। খবর পেয়ে থানার পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। স্বামী জানান, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কিছু নেয়নি।

ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই যুবককে দেখা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা হিসেবে দেখছে পুলিশ। ওসির ভাষ্য, ছিনতাইকারী জাপটে ধরলে নারী কনস্টেবল তাকে ধাক্কা দেন, এতে দুজনই পড়ে যান। জড়িত দুই যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি: সিসিটিভি ভিডিও থেকে নেওয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌজন্যে)

লিংক কপি হয়েছে ✓
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ◷ ১ ঘণ্টা ৩ মিনিট আগে কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ◷ ১ ঘণ্টা ৫ মিনিট আগে নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি ◷ ১ ঘণ্টা ১১ মিনিট আগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ◷ ১ ঘণ্টা ১৫ মিনিট আগে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ◷ ১ ঘণ্টা ১৮ মিনিট আগে