অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক
হোম › রাজনীতি › আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 50
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় ‎দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নওগাঁ কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তির মোড়ে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ‎ইঞ্জিনিয়ার এনামুল হক। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।

সমাবেশের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদের বাস্তবায়নই কেবল ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট ও ফ্যাসিজমের পথ রুদ্ধ করার একমাত্র উপায়। সরকার ও সরকার দলীয় কিছু লোকদের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। যারা একটি থানা বা জেলার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা শুধু নয়, নিজেদের দলীয় এমপিদের বাসা বাড়ির নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না, তাদের পক্ষে সারাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়টি আশা করা যায় না।

তিনি আরো বলেন, ‎জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরের সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। দুঃখজনক হলেও সত্য, এখন যারা সরকারে আছেন, তারা গণভোটের পক্ষে কথা বলেছেন, হ্যাঁ-এর পক্ষে কথা বলেছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু ক্ষমতায় এসে তারা আবারো জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করেছেন।

মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। আজ আমরা সেই বৈষম্য দেখতে পাচ্ছি। মুখে বলছেন আমরা শতভাগ সংস্থার ধারণ করি কিন্তু তারা সম্পূর্ণ উল্টাপথে হাঁটছেন। আগামীতে কোনো ঐক্য হলে তার ভিত্তি হবে চব্বিশের চেতনা ও জুলাই সনদের বাস্তবায়ন। এছাড়া কোনো ঐক্য হতে পারে না।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓