অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক
হোম › বাংলাদেশ › আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 41
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন। নিজেদের অধিকার আদায়ে যোগ্য নেতৃত্ব বেছে নিতে ব্যালটের অপেক্ষায় রয়েছেন প্রায় দেড় লাখ চা শ্রমিক। শেষ মুহূর্তের প্রচারণায় বাগান থেকে কারখানা সবখানেই উৎসবের আমেজ। তবে মূল দাবি-দাওয়ার বদলে প্রার্থীদের পাল্টাপাল্টি রাজনৈতিক ট্যাগ দেওয়ার প্রবণতায় বিরক্তি প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ছয় শতাধিক প্যানেলে কয়েক হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি পঞ্চায়েতে এবার ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোট দেবেন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ৩ হাজার ৮১৭ জন এবং সদর উপজেলায় ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, ‘দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচন চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শ্রীমঙ্গলে বিশেষ নজরদারি রাখা হয়েছে।’

বাগানের শ্রমিক লাইনগুলোতে উঠান বৈঠক ও সভা করছেন প্রার্থীরা। কমলগঞ্জের মাধবপুর চা বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা বলেন, ‘আট বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা ভীষণ খুশি। আমরা এমন নেতা চাই, যাঁরা শুধু ভোটের সময় নয়, সারা বছর শ্রমিকদের পাশে থাকবেন।’ আলীনগর চা বাগানের তরুণ শ্রমিক সুমন মুন্ডা বলেন, ‘দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক দাবি অমীমাংসিত রয়ে গেছে। এবার আমরা শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব দেখতে চাই।’

কুলাউড়ার গাজীপুর চা বাগানের নারী শ্রমিক মালতী নায়েক বলেন, ‘দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে বর্তমান মজুরিতে সংসার চালানো দায়। নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রধান দাবি থাকবে ন্যায্য মজুরি ও রেশন বৃদ্ধি, পাশাপাশি নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সুবিধা।’ কুরমা চা বাগানের শ্রমিক লছমী তেলী বলেন, ‘কোনো ভয়ভীতি ছাড়াই যেন আমরা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, প্রশাসনের কাছে সেটাই প্রত্যাশা।’

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓