নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রাম থেকে শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো. আশেক এলাহী (৪৮) বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মণ্ডলের ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আশেক এলাহী কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের ঢাকার শাহ আলী থানা শাখার সহসভাপতি ছিলেন। পুলিশের দাবি, তিনি বাড়িতে থেকে গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আটক দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত একটি ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।
অভিযোগের বিষয়ে আটক আশেক এলাহী কিংবা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রতিনিধি





