অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক
হোম › আমেরিকা › নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা

নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা

আমেরিকা ডেস্ক | প্রকাশিত: ১১:০৩ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 42
নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা
মারুফ নূর
মারুফ নূরফিলাডেলফিয়া প্রতিনিধি ॥

নিরাপত্তার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার অন্তত ছয়জন সদস্য ও শীর্ষ কর্মকর্তা এখন ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে বসবাস করছেন। প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ফটক ও উঁচু দেয়ালে ঘেরা শতবর্ষী এসব বাসভবন মূলত সামরিক জেনারেল ও শীর্ষ কর্মকর্তাদের জন্য তৈরি। অতীতে কোনো প্রশাসনে এত বেশি বেসামরিক জ্যেষ্ঠ কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির বিরল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বাড়ার পাশাপাশি বিদেশি প্রতিপক্ষের কাছ থেকেও নতুন হুমকি আসছে। হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি মিলার গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে ওঠেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, মিলার পরিবারকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হুমকির ‘সুস্পষ্ট ও নথিভুক্ত অভিযান’ চলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার অনেক সদস্য সাধারণ আবাসিক এলাকায় থাকতে পারছেন না, তবে রাজধানীকে নিরাপদ করতে প্রশাসনের উদ্যোগে তাঁরা অবদান রাখছেন।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান বলেন, এ প্রবণতা সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্নতা আরও প্রকট করে তুলেছে। তাঁর ভাষায়, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

সামরিক আবাসনে থাকতে কর্মকর্তাদের ভাড়া দিতে হয়, যা সাধারণত মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি। গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ফোর্ট ম্যাকনায়ারের বাসভবন সংস্কারে ১ লাখ ৩৭ হাজার ডলারের বেশি ব্যয়ের পরিকল্পনা নিয়ে সমালোচনা হয়েছিল। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন; আগামী বসন্তের মধ্যে পেন্টাগনকে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিতে এ নিয়ে প্রতিবেদন দিতে হবে।

সূত্র: সিএনএন, প্রথম আলো

ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)

লিংক কপি হয়েছে ✓
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত ◷ ১০ ঘণ্টা ৩৪ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের ◷ ১৫ ঘণ্টা ৩৯ মিনিট আগে হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ ◷ ১৬ ঘণ্টা ১৫ মিনিট আগে কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল ◷ ১৬ ঘণ্টা ১৫ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল ◷ ১৬ ঘণ্টা ১৫ মিনিট আগে ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে ◷ ১ দিন আগে