অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
টানা সপ্তম দফায় কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা ৩ বছরের মধ্যে মহাকাশে যাবে দেশে তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী তারেক রহমান লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
হোম › রাজনীতি › আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৯ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 61
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

নাশকতাসহ বিভিন্ন মামলায় নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ শাখার এসআরবি।

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা মঙ্গলবার রাতে গ্রেপ্তারের কথা জানালেও কোনো কোনো গণমাধ্যমে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবির একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালায়।

বুধবার সকালে তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, "উনি (হিরু) আমাদের কাছে আছেন।"

পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ বিষয়ে তাঁর পরিবার বা আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓