অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী লালমনিরহাট সফরে গিয়ে সীমান্তঘেঁষা এ বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।
প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ক্যাম্পাসে একটি জলপাইগাছের চারা রোপণ করেন এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন। শিক্ষার্থীদের আবদারে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তিনি বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দেন।
ছবি: সংগৃহীত





