Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › আন্তর্জাতিক › পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 43
পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

চীনের শেনজেনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে তিন নেতা পুনর্ব্যক্ত করেছেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ জিততে পারে না এবং কখনোই এ যুদ্ধ করা উচিত নয়।’

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শেনজেনের একটি লেকের ধারে পাহাড়ঘেরা ভিলায় গোলটেবিলে বসেন বিশ্বের বৃহত্তম তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা। বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস গড়ছি।’

যৌথ বিবৃতিতে পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালানোর অঙ্গীকার করেছে তিন দেশ।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও এ ধরনের সংস্থাগুলো যেন তাদের এখতিয়ারের অপব্যবহার না করে—এ বিষয়ে তিন নেতা একমত হয়েছেন। জাতিসংঘকে আরও কার্যকর করতে সংস্কারের অঙ্গীকারও করেন তাঁরা। বিশ্লেষকদের মতে, বিবৃতির এই অংশ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হতে পারে।

ব্লুমবার্গের খবরে বলা হয়, বৈঠকে জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন তিন নেতা।

ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প আলাদাভাবে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং দুজনকেই ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। বৈঠক শেষে তিনি এয়ার ফোর্স ওয়ানে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।

সূত্র: সিবিসি নিউজ, পলিটিকো, ব্লুমবার্গ

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় ◷ ৫ ঘণ্টা ২৯ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায় রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায় ◷ ৬ ঘণ্টা ৪১ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা ◷ ১৬ ঘণ্টা ৪৪ মিনিট আগে চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং ◷ ১ দিন আগে লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ◷ ১ দিন আগে চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প ◷ ২ দিন আগে