অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › জাতীয় › টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 55
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ
NYVB
ডেস্ক রিপোর্ট

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ইমেইলে নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, কারা আইন ও জেল কোড অনুযায়ী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা যেতে পারে। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে তাঁকে সেখানে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রত্যর্পণ চুক্তির জটিলতা এড়াতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে কূটনৈতিক পত্র (নোট ভার্বাল) পাঠানো, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে তাঁর আত্মসমর্পণের ব্যবস্থা, পুলিশের বিশেষ দল পাঠানো এবং ‘ট্রাভেল পাস’ দিয়ে পুলিশি পাহারায় দেশে আনা।

নোটিশে যুক্তি দেওয়া হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকায় শেখ হাসিনার কাছে প্রতিরক্ষা, গোয়েন্দা ও কূটনৈতিক নানা সংবেদনশীল তথ্য রয়েছে; প্রতিবেশী দেশে দীর্ঘ অবস্থানে সেসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের হাতে যাওয়ার ঝুঁকি আছে।

দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদনসহ আপিলের সুযোগ এবং অন্যান্য মামলায় ভার্চুয়াল হাজিরার প্রস্তাবও নোটিশে রাখা হয়েছে। নোটিশের বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান ◷ ৭ ঘণ্টা ৩৯ মিনিট আগে সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা ◷ ৭ ঘণ্টা ৪০ মিনিট আগে এখনো আগুনসন্ত্রাস, বাসে আগুন, নিরীহ মানুষ হত্যা চলছে: রাষ্ট্রপতি এখনো আগুনসন্ত্রাস, বাসে আগুন, নিরীহ মানুষ হত্যা চলছে: রাষ্ট্রপতি ◷ ৭ ঘণ্টা ৪১ মিনিট আগে দুই সীমান্তে ২৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি দুই সীমান্তে ২৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ◷ ৭ ঘণ্টা ৪৫ মিনিট আগে ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◷ ৭ ঘণ্টা ৪৬ মিনিট আগে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন, পরিবারে শোকের মাতম ◷ ১৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে