Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › রাজনীতি › ‘উনি এখন লাশের অপেক্ষায়’, শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

‘উনি এখন লাশের অপেক্ষায়’, শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 62
‘উনি এখন লাশের অপেক্ষায়’, শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
NYVB
ডেস্ক রিপোর্ট

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের মৃত্যুকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা করছেন। লাশকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের আন্দোলনের পথ খুঁজছেন তিনি।

শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র।’

সোহেল তাজের অভিযোগ, প্রায় ১৫ বছরের শাসনামলে গুম, খুন, ভোট ডাকাতি ও গণহত্যা চালানোর পর এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছেন শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন।

পোস্টের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘাতের কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি। এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓