যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৭:৪৬ এএম,
১৯ নভেম্বর, ২০২৬
68
ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সচিব পদমর্যাদায় আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে তিনি ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিদেশের মিশনগুলোতেও রদবদল আনে। ওই বছরের ১৯ নভেম্বর দুই বছরের জন্য ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পান গোলাম মোর্তোজা। তিনি এ জেড এম সাজ্জাদ হোসেনের স্থলাভিষিক্ত হন।
ছবি: সংগৃহীত





