অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › বাংলাদেশ › ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 58
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
NYVB
ডেস্ক রিপোর্ট

ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পাওয়ায় বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান কোনোরকমে নিরাপদ স্থানে পৌঁছান।

শেখ মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাট যাচ্ছিলাম। ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক আমাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর শুরু করে। তারা আমাদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

তিনি আরও বলেন, হামলাকারীরা মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাঁকে ও চালককে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির কার্যক্রমের ছবি পাওয়ার পর তাঁকে তুলে নিয়ে যায়। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, ‘অপহরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। আমরা তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই শুনলাম। আমরা খোঁজখবর নিচ্ছি।’ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓