অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প কোম্পানীগঞ্জ জামায়াতে নতুন নেতৃত্বে উপজেলায় মিজানুর রহমান ও পৌরসভায় হেলাল উদ্দিন নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত
হোম › বাংলাদেশ › ভাঙচুর-অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, ফের হামলার আতঙ্কে থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা

ভাঙচুর-অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, ফের হামলার আতঙ্কে থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 56
ভাঙচুর-অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, ফের হামলার আতঙ্কে থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ফের হামলার আতঙ্কে পুলিশ সদস্যরা থানা ছেড়ে গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে চলে যাচ্ছেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুলিশ সদস্যদের পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা ছাড়তে দেখা গেছে। দুপুরে থানায় কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিদর্শক জানান, ১৩ নভেম্বর ব্যাটালিয়ন ও আরআরএফের প্রায় ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। থানায় হামলার পর তাঁরা ফের হামলার আতঙ্কে রয়েছেন। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না; সবাই পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন বলে জানান তিনি।

থানার ভেতরে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন রয়েছে। ওসির কক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার ও কাচের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। দোতলার ব্যারাকেও একই চিত্র।

পুলিশ সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়, যার কিছু ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

থানার কার্যক্রম নিয়ে জানতে টুঙ্গিপাড়া থানার ওসি ইমরানুল কবির ও গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ফোন ধরেননি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪২ মিনিট আগে নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত ◷ ১৩ ঘণ্টা ১১ মিনিট আগে গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন ◷ ১৩ ঘণ্টা ৩৯ মিনিট আগে প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প ◷ ১৩ ঘণ্টা ৪১ মিনিট আগে নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত নাসিরনগরে শ্রীঘর দরবার শরীফের উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় তদন্ত প্রতিবেদনে নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয় ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে