Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টের পরও থামেনি লড়াই: আদেশ বাতিলের আবেদন ও আদালতের জবাব রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন পাবনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ জুড়ীতে নির্জন সড়কে মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, দুই যুবককে খুঁজছে পুলিশ কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব, বাকি সাজা কাটবে গৃহবন্দি হিসেবে ‘ওরা তোমাকে মেরে ফেলবে’: প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজীবকে বলেছিলেন সোনিয়া, প্রকাশিত হলো আত্মকথা ১৫ লাখ রোহিঙ্গা অর্থনীতির জন্য বোঝা, প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › অর্থনীতি › রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ নভেম্বর, ২০২৬ 29
রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
NYVB
ডেস্ক রিপোর্ট

রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে ১০ ধরনের পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা ব্যাংকের (এডি ব্যাংক) প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সুযোগ পাওয়া পণ্যগুলো হলো চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) বা ক্রেতার ঋণ (বায়ার্স ক্রেডিট) আওতায় এসব পণ্য আমদানি করা যাবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পণ্য দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো মূল্য পরিশোধ করতে হবে না; আমদানিকারকেরা সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধ করতে পারবেন। এতে পণ্য বিক্রি করে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক বা সরবরাহকারীর দায় মেটানো সহজ হবে। এ সুবিধা আগামী ১৫ মার্চ (২০২৭) পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত ৮ নভেম্বর এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম রাখার এবং এসব এলসি খোলায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। রমজানে এসব পণ্যের চাহিদা বাড়ে, তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় রাখাই এ সিদ্ধান্তের লক্ষ্য।

ফাইল ছবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌজন্যে)

লিংক কপি হয়েছে ✓